একটি কম্পিউটার,একটি কর্ম
“একটি কম্পিউটার একটি কর্ম” এই স্লোগানকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়
নিয়ে “সুপার আলো ডিজিটাল স্কুল” এর
যাত্রা শুরু। নতুন প্রজন্মকে কম্পিউটারের গুরুত্ব অনুধাবন করানো এবং
যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীর হাতে
একটি কম্পিউটার তুলে দেয়া এবং কাজের ব্যবস্থা করাই আমাদের উদ্দেশ্য। প্রত্যন্ত
গ্রামাঞ্ছলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে Computer, Internet ও English
এর গুরুত্ব কি এবং এই বিষয়গুলো সম্পর্কে বাস্তব
ধারণা থাকলে লেখা-পড়া শেষে বেকার থাকতে হবে না এটা বুঝানো হচ্ছে আমাদের ব্রত। সম্পূর্ণ বিনা
বেতনে মাত্র ৩৬ ক্রেডিটের মাধ্যমে Computer, Spoken English এবং General Knowledge এর মত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী কোর্সগুলো আমরা শিক্ষা
দিয়ে থাকি। যে সকল শিক্ষার্থী সফলভাবে ৩৬ ক্রেডিট সম্পূর্ণ করতে
পারবে তাদের প্রত্যেককে সহজ শর্তে Computer/Laptop এর ব্যবস্থা করে দেয়া হবে।